দেশ

ISRO শততম মিশনের সাফল্য অর্জন করল

ভারতের মহাকাশে একের পর এক সাফল্য আনছে ভারতীয় রিসার্চ অর্গানাইজেশন (ISRO)। বুধবার ঘড়ির কাটায় ঠিক সকাল ৬:২৩ নাগাদ ঐতিহাসিক এই জয় পায় ভারতের এই গবেষণা সংস্থা। এই সাফল্যের অংশীদার হয়েছে GSLV-F15 রকেট। এটা ছিল ইসরোর ১০০ তম সফল মিশন।

GSLV-F15 রকেটের ভারতের ১৭তম মিশন সম্পন্ন হল। এই নিয়ে ভারতের গবেষণা ক্ষেত্রে মোট ১১তম বার স্বদেশি ক্রায়োজেনিক ইঞ্জিন ব্যবহৃত হলো। যেই রকেটের প্রধান লক্ষ্য ছিল NVS-02 উপগ্রহকে ভূ-সমকালীন ট্রান্সফার কক্ষপথে স্থাপন করা। ISRO দাবি করেছে, এই উপগ্রহটি ভারতের আঞ্চলিক ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম অংশ হতে পারবে। যার দেশ আরও নির্ভুল ন্যাভিগেশন পরিষেবা দিতে সক্ষম হবে। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে বহু শিক্ষার্থীদের উৎক্ষেপণ প্যাডের সামনে থেকে চাক্ষুষ দর্শনের সুযোগ দেওয়া হয়েছিল।

NavIC সিস্টেমের অধীনে সব মিলিয়ে ৭টি উপগ্রহ মহাকাশে স্থাপন করা সম্ভব হবে। ইতিমধ্যেই তার মধ্যে ৫টি সফলভাবে স্থাপিত হয়েছে। এমনকি এর ১৫০০ কিলোমিটার ব্যাসার্ধের অঞ্চলে উন্নত ন্যাভিগেশন পরিষেবা প্রদান করবে। পাশাপাশি NavIC-এর আওতায় দুটি প্রধান পরিষেবা থাকবে। এভাবেই ১০০ তম মিশনে সাফল্য পেল ISRO। যেটা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে থেকে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.