খেলাধুলা

রঞ্জি ট্রফিতে ‘কোহলি-ম্যানিয়া’, অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলের স্লোগান!

বুধবার সকাল ৫টা থেকে হাজারো ভক্ত জমায়েত হয়েছিলেন দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের বাইরে। আইপিএল বা আন্তর্জাতিক ম্যাচ নয়, এটি ছিল রঞ্জি ট্রফির দিল্লি-রেলওয়ে ম্যাচ। কিন্তু ভিড়ের কারণ একটাই—বিরাট কোহলি। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থানসহ বিভিন্ন রাজ্য থেকে আসা সমর্থকদের একটাই লক্ষ্য ছিল, মাঠে বসে তাদের প্রিয় তারকাকে দেখা।

গেট খুলতেই গৌতম গম্ভীর স্ট্যান্ড মুহূর্তেই পূর্ণ হয়ে গেলে, ডিডিসিএ বাধ্য হয় বিশন সিং বেদী স্ট্যান্ডও খুলতে। টস জিতে দিল্লি ফিল্ডিং নেওয়ায় প্রথমে কিছুটা হতাশা ছিল, তবে কোহলির এক ঝলক দেখেই স্টেডিয়াম মুখরিত হয় “কোহলি, কোহলি” আর “আরসিবি, আরসিবি” স্লোগানে। একসময় এক ভক্ত নিরাপত্তা ভেঙে কোহলির পায়ে ছুঁয়ে ফেলেন, এরপর নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়।

ম্যাচের প্রথম সেশনে রেলওয়ের দ্রুত পাঁচ উইকেট পতনে দর্শকরা কোহলির ব্যাটিং দেখার আশায় থাকলেও, দীর্ঘ দুই পার্টনারশিপ তাদের অপেক্ষাকে দীর্ঘায়িত করে। দিনের শেষে দিল্লির স্কোর ছিল ৪১/১, আর কোহলির ব্যাটিং আসতে বাকি ছিল মাত্র একটি উইকেট। ফলে, ভোর ৫টা থেকেই গেটের বাইরে পুনরায় লাইনে দাঁড়ানোর জন্য প্রস্তুত থাকবেন তার ভক্তরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.