জেলা

বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালালে মেরে হাত-পা ভেঙে দিতে হবে, পুলিশ সুপার কে নির্দেশ জেলা শাসকের। জেলাশাসকের নির্দেশে বাড়ছে বিতর্ক

গত এক সপ্তাহ ধরে পূর্ব মেদিনীপুর জেলায় পথ নিরাপত্তা সপ্তাহ পালন চলছে। শুক্রবার বিকালে পথ নিরাপত্তা সপ্তাহ পালনের শেষ দিনে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে এসে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন পূর্ব মেদিনীপুর জেলায় গত বছরের তুলনায় এ বছর পথদুর্ঘটনায় মৃত্যুর হার কমলেও মোটরসাইকেল চালকদের বেপরোয়া ভাবে মোটরসাইকেল চালানোর কড়া ভাষায় নিন্দা করেন। কড়া অনুশাসন দরকার,বেশ কিছু যুবক মাথায় হেলমেট না পরে মোটরসাইকেল নিয়ে স্টানবাজি করে ।জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে জেলা শাসক বলেন ওইসব মোটর সাইকেল চালকদের মেরে হাত-পা ভেঙে দিতে হবে। প্রয়োজনে তাদের লাইসেন্স বাতিল করা হবে। মোটরসাইকেল সিজ করা হবে। পাশাপাশি এদিন নূতন লাইসেন্স প্রাপকদের আবেদনপত্র জমা নেওয়া হয়। সারা বছর ধরে পূর্ব মেদিনীপুর জেলায় ৪ টি মহকুমায় চার চাকা এবং মোটরসাইকেলের নুতন লাইসেন্স করার আবেদন জমা নেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.