সরস্বতী ঠাকুর দেখে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার করিমপুর থানার কানাইখালীতে। পুলিশ সূত্রে খবর একই মোটর বাইকে করে মোট চারজন বাড়িতে ফিরছিল। সেই সময় কানায়খালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে। চারজন আহত হলে প্রথমে তাদের স্থানীয় নাজিরপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে দুজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা। অন্য দুজনের অবস্থার অবনতি হলে দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শক্তিনগর হাসপাতালে অন্য দুজন ও মারা যায়। মৃত চারজনের নাম সুমন মন্ডল, তন্ময় বিশ্বাস, দ্বীপ মন্ডল এবং মনীষ বিশ্বাস। সরস্বতী পূজার দিনে এমন মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। আজ চারজনের মৃতদেহ শক্তিনগর জেলা হাসপাতালে ময়নাতদন্ত হবে। ইতিমধ্যেই এই দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে করিমপুর থানার পুলিশ।
Read Next
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026
পালাবদলের পর প্রথমবার রাজ্যে মোদি, আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ প্রধানমন্ত্রীর**
November 20, 2026
বিদেশি অর্থে পুরুলিয়া-বাঁকুড়ায় ধর্মান্তকরণের চেষ্টা, মিশনারিদের নিশানা করে বিস্ফোরক অভিযোগ শমীকের**
November 20, 2026
মালদহে মেলা থেকে ফেরার আগেই মৃত্যু বিজেপি নেতার! বচসা থামাতে গিয়ে আক্রান্ত, গ্রেফতার অভিযুক্ত
Related Articles
Check Also
Close
-
আগ্নেয়াস্ত্র সহ বাবা ও ছেলেকে গ্রেফতার করলো কালিয়াচক থানার পুলিশDecember 17, 2024







