জেলা

স্বরস্বতী পুজোর মাঝেই হঠাৎ মহিলার আর্তনাদ দেহ লুটিয়ে পরে মাঠের ধারে, জানতে পড়ুন

স্বরস্বতী পুজোর দিনে মহিলার ধর্ষণের কান্ড জয়নগরে। পুজোর মাঝখানেই ভেসেআসে মহিলার গোঙানি। ফাঁকা মাঠে উদ্ধার হয় মহিলার দেহ। আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হাসপাতালে।
প্রাথমিক ভাবে জানা যায়, দিন কয়েক আগে এক ব্যাক্তি ওই মহিলা গৃহ বধূকে অপহরণ করে, এবং জয়নগরের জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে ধর্ষণ করে। তারপর ওই মহিলার ওড়না দিয়ে মহিলাকে ফাঁস দিয়ে হত্যা করার চেষ্টা করে।
সূত্রের খবর, গৃহবধূর ধর্ষণকারী মহিলার পরিচিত এবং সেই ব্যাক্তিও বিবাহিত ওপাশাপাশি সে মগরাহাটের বাসিন্দা। তবে এই ঘটনার পিছনে মূল অভিযুক্ত কে তা এখনও জানা যায়নি। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানায়, এই দিন সকালের সময় পুজোর জোগাড় করতে গিয়ে সময় পাশের মাঠ থেকে মহিলার আর্তনাদশুনতে পায়। সন্দেহ হওয়ায় কয়েকজন ওই জায়গায় গিয়ে দেখে এক মহিলা মাটিতে আশঙ্কাজনক অবস্থায় পড়ে।
তাঁরাই পুলিশে খবর দেয়। পুলিশ এসে মহিলাকে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরে পরিস্থিতি অবনতির দিকে গেলে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.