জেলা

এগরায় হ্যাকিংয়ের অভিযোগে যুবক গ্রেপ্তার, ছত্তিশগড় পুলিশের অভিযানে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চৌমুখ গ্রামে হঠাৎই চাঞ্চল্য ছড়ায়, যখন ছত্তিশগড় রাইপুর জেলার তেলিবাঁধ থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত যুবকের নাম শুভঙ্কর বারুই, বয়স ২৩। অভিযোগ, সে ২০২৩ সালে ছত্তিশগড়ের এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ২ লক্ষ টাকা হ্যাক করে নিয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, টাকা খোয়া যাওয়ার পর ওই ব্যক্তি তেলিবাঁধ থানায় অভিযোগ দায়ের করেন। এরপর ছত্তিশগড় পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে দীর্ঘ দুই বছর তদন্ত চালিয়ে যায়। সম্প্রতি লোকেশন ট্র্যাক করে তারা জানতে পারে অভিযুক্ত পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এগরা এলাকায় রয়েছে। এরপরই তেলিবাঁধ থানার একটি টিম এগরা থানার সহযোগিতায় দক্ষিণ চৌমুখ গ্রামে হানা দিয়ে শুভঙ্করকে গ্রেপ্তার করে।

জিজ্ঞাসাবাদের সময় শুভঙ্কর দাবি করেছে, সে হ্যাকিংয়ের সঙ্গে সরাসরি জড়িত নয়। তার এক বন্ধু প্রীতম ঋষি এই কাজ করেছে বলে সে জানিয়েছে। এমনকি তার পুরনো মোবাইল ২০২৩ সালেই হারিয়ে গিয়েছিল বলে দাবি শুভঙ্করের। হ্যাক কীভাবে হয়েছে, সে নিজেও জানে না বলেই জানায়।

ছত্তিশগড় পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতকে নিয়ে রওনা হওয়ার আগে আজ কাঁথি আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডের আবেদন জানানো হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তদন্তে আর কেউ জড়িত কি না, তা নিয়েও জোর তৎপরতা শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.