কলকাতাজেলা

বিহার – কলকাতাগামী বাসে উদ্ধার বিপুল পরিমাণে টাকা ! গ্রেফতার ৩

বিহার থেকে কলকাতায় আসছিল বিপুল পরিমাণ টাকা ! কিন্তু তা আটকে দিয়ে বর্ধমানেই উদ্ধার করে নেওয়া হলো টাকার পাহাড় ! মোট ৭২ লক্ষ টাকা উদ্ধারের সাথে সাথে গ্রেফতারও করা হয়েছে ৩ জনকে ।

পুজোর আগে , বিপুল পরিমাণ টাকা, বাসে করে কলকাতায় ঢোকার খবর পেয়ে অভিযান চালায় পুলিশ । বর্ধমানের পালসিট টোলপ্লাজায় বাসটিতে তল্লাশি চালিয়ে দুই ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করে পুলিশ ।

জানা গিয়েছে , বৃহস্পতিবার গভীর রাতে বিহারের ভাগলপুর থেকে , একটি যাত্রীবাহী বাস কলকাতায় আসছিল । পুলিশ গোপন সূত্রের ভিত্তিতেই খবর পায় যে ওই বাসে বিপুল পরিমাণে অর্থ রয়েছে । তার ভিত্তিতেই চালানো হয় অভিযান । যার জেরেই উদ্ধার হয় ৭২ লক্ষ টাকার পাহাড় । তবে ওই টাকার মালিক কে , কোথা থেকে ওই টাকা কলকাতায় আসছিল , তা এখনো জানা যায়নি । তদন্ত চালাচ্ছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.