সরস্বতী পুজোর পরের দিন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীরা পালন করলেন বিশেষ এক প্রথা—তত্ত্ব আদান-প্রদান। একে অপরের হস্টেলে গিয়ে উপহার, মিষ্টি, ফুল ও চকলেট দিয়ে সৌহার্দ্য বিনিময় করেন তারা। ঢাক, কাঁসর-ঘণ্টার তালে নাচতে নাচতে হাজির হন ছাত্র-ছাত্রীরা, পরনে রঙিন শাড়ি ও পাঞ্জাবি, যেন বসন্তেরই বার্তা বহন করছেন।
সাতের দশক থেকে চলে আসা এই রীতির সঠিক উৎস কেউ জানে না, তবে একে অনেকে মনের মানুষের কাছে যাওয়ার সুযোগ হিসেবেই দেখেন। প্রথা মেনে এই দিনেই হস্টেলের ছাত্রীরা মিলে যান চিত্তরঞ্জন, বিবেকানন্দ, নেতাজি হস্টেলের কোন না কোন পড়ুয়ার সঙ্গে, তৈরি হয় এক অন্যরকম ভালবাসার গল্প ……







