জেলা

ভাড়া বাড়িতেই চলত কারবার! গ্রেপ্তার হতেই সবাই কে চমকে দিল “শাশুড়ি-জামাই”

বারুইপুরের ভাড়াবাড়িতে উদ্ধার লক্ষ লক্ষ টাকা সহ বহু মূল্যের গয়না ও অন্যান্য। উদ্ধার করা হয় ২৬ লক্ষ টাকা। ঘটনায় এক মহিলা সহ ২ ব্যাক্তি কে গ্রেপ্তার করে রাজ্য STF।
সূত্র পেয়েই STF পৌছায় বারুইপুরের খোদার বাজারের মণ্ডলপাড়ার। সেখানের এক ভাড়াবাড়িতে চলে ১১ ঘন্টা তল্লাশি। সেখানে উদ্ধার হয় ১ কেজি হিরোইন যার মূল্য কোটি টাকা। পাশাপাশি উদ্ধার সোনার গহনা। পুলিশ জানায়, ধৃতদের নাম মোকলেসুর শেখ এবং সিরিনা বিবি। আটত্রিশ বছর বয়সী মোকলেসুরের বাড়ি উস্থিতে। আর সিরিনার বাড়ি মগরাহাটের দক্ষিণ শেখ পাড়ায়। দেড় বছর আগে খোদার বাজারের মণ্ডলপাড়ায় বাড়িভাড়া নেন মোকলেসুর। স্থানীয় বাসিন্দারা বলেন,তাঁরা জানতেন সিরিনা বিবি মোকলেসুরের শাশুড়ি বলে।
বারুইপুরেই একটা ছোট্ট দোকান ছিল মোকলেসুরের। পুলিশের অনুমান, মাদক কারবারের ব্যবসাকে লোকাতেই ওই দোকান চালাত ধৃত । অন্য জায়গা থেকে মাদক কিনে অঞ্চলে প্রচুর লাভে বিক্রি করতেন। এর আগেও উস্থি থানার পুলিশ মাদক মামলায় মোকলেসুরকে গ্রেফতার করে। গতকাল বেঙ্গল এসটিএফ তাঁকে গ্রেফতার করার পর বারুইপুর থানায় মাদক মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। পুলিশ জানায়, এই মাদক চক্রের সঙ্গে আরও কারা জড়িত, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.