বদল হলো প্রায় ২৫০ বছর পুরোনো দুর্গের নাম।প্রশাসনিক সূত্রে জানা যায়, নতুন নামটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা না হলেও নাম বদলের সিদ্ধান্ত গত ডিসেম্বর মাসেই নেওয়া হয়।
ফোর্ট উইলিয়াম হলো বর্তমানে ভারতীয় সেনার ইস্টার্ন কম্যান্ডের সদর দফতর। তারই নাম বদলে হয় বিজয় দূর্গ।
মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রকের মুখ্য জনসংযোগ আধিকারিক উইং কম্যান্ডার হিমাংশু তিওয়ারি জানায়, ”গত ২ ডিসেম্বর নাম বছরের নির্দেশ আসে। সরকারি ভাবে এখনও ঘোষণা না হলেও প্রশাসনিক কাজকর্মে ফোর্ট উইলিয়ামকে বিজয় দুর্গ হিসাবেই উল্লেখ করা হচ্ছে।”
পাশাপাশি সরকারি সূত্রে জানা যায়, ফোর্ট উইলিয়ামের সাউথ গেট এবং কিচেনার হাউসের নামও বদলানো হয় । সাউথ গেটের নাম বদলে এখন ‘শিবাজী গেট’। এত দিন যার নাম ছিল সেন্ট জর্জ গেট। আর কিচেনার হাউসের নাম হয়ে ‘মানেকশ হাউস’।
১৬৯৬ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি হয় মূল দূর্গটি। যার নামকরণ করা হয়েছিল ব্রিটেনের তৎকালীন রাজা তৃতীয় উইলিয়ামের নামে। কথিত, পরে ওই দুর্গ আক্রমণ করেছিলেন সিরাজ-উদ-দৌলা। ফলে বিস্তর ক্ষতিগ্রস্ত হয় তা। এর পরে ১৭৮১ সালে লর্ড ক্লাইভ দুর্গটি পুনর্নির্মাণ করেছিলেন। প্রশাসনিক সূত্রে জানা যায়, উপনিবেশিকতার ছাপ সরাতেই ফোর্ট উইলিয়ামের নাম বদলানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।







