খেলাধুলা

বাগানের দাপটে ধরাশায়ী পঞ্জাব, শিল্ড জয়ের আরও কাছে মেরিনার্স

মোহনবাগান সুপার জায়ান্ট কার্যত পঞ্জাব এফসিকে বিধ্বস্ত করল। বুধবার (৫ ফেব্রুয়ারি) যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত ম্যাচে সবুজ-মেরুন বাহিনী ৩-০ গোলে জয়লাভ করে। এই জয়ের ফলে লিগ শিল্ড জয়ের দাবিও আরও পোক্ত করল তারা। জোড়া গোল করেন জেমি ম্যাকলারেন, যিনি এই মরশুমে ইতিমধ্যেই আটটি গোল করেছেন। অপর গোলটি করেন লিস্টন কোলাসো। ঘরের মাঠে টানা ৯ ম্যাচ জয়ের নজিরও গড়ে ফেলল বাগান।

প্রথমার্ধে জমাট রক্ষণে পঞ্জাব মোহনবাগানকে আটকে রাখলেও, দ্বিতীয়ার্ধে পরিস্থিতি বদলে যায়। ৫৫ মিনিটে দীপেন্দু বিশ্বাসের অসাধারণ ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। ৬২ মিনিটে লিস্টন কোলাসোর দুর্দান্ত শট বাগানের স্বস্তি বাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত ৮৯ মিনিটে জেসন কামিন্সের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন জেমি, যা প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক হয়ে দাঁড়ায়।

এই জয়ে ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লিগের টপ সিক্স নিশ্চিত করেছে মোহনবাগান। চেন্নাইনের পর দ্বিতীয় দল হিসেবে ঘরের মাঠে টানা ৯ ম্যাচ জয়ের রেকর্ডও ছুঁল তারা। গোলকিপার বিশাল কাইথও আইএসএল ইতিহাসে ৫১ ক্লিনশিটের নজির গড়লেন। আগামী ১৫ ফেব্রুয়ারি কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে মোহনবাগান। এখন দেখার, হোমের মতো অ্যাওয়ে ম্যাচেও কি জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তারা!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.