রহস্যজনকভাবে প্রাণ হারাল এক বৃদ্ধা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর কাশিপুর থানার অন্তর্গত চন্ডিহাট এলাকায়। গত মঙ্গলবার নিখোঁজ হয়েছিল এই বৃদ্ধা। এরপর শুক্রবার পুকুরে ভেসে উঠে বৃদ্ধার দেহ। ঘটনার তদন্ত শুরু করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃদ্ধার নাম জেসমিন বেবি। ৭২ বছরের বৃদ্ধা গত ৩দিন পর্যন্ত নিখোঁজ ছিল। পরিবারের পক্ষ থেকে তন্ন তন্ন খোঁজা হয়েছে বৃদ্ধাকে। এমনকি সমস্ত আত্মীয়-স্বজনের বাড়িতেও খোঁজ করা হয়েছিল। পাশাপাশি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়। তারপরেও বৃদ্ধার কোনোরকম সংবাদ পাওয়া যায়নি। এরপর আজকে আচমকা স্থানীয় বাসিন্দারা দেখতে পায় ওই বৃদ্ধার দেহ পুকুরে ভেসে উঠতে।
এই মর্মান্তিক ঘটনায় শোকের নেমে এসেছে এলাকায়। পাশাপাশি এই রহস্যজনক ঘটনায় প্রশ্ন ওঠে স্থানীয় বাসিন্দাদের মনে। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি পুলিশ তদন্তে নেমে জানার চেষ্টা এই ঘটনার পেছনে অন্য কেউ জড়িত রয়েছে কিনা। এছাড়াও এই ঘটনার পেছনে কি কারণ আছে সেই বিষয়ে বের করার চেষ্টা করছে পুলিশ।







