রাজ্য

মুম্বাইয়ের কোস্টাল রোড টানেলের দেওয়ালে সরাসরি গাড়ির ধাক্কায় ঘটলো দুর্ঘটনা

মুম্বাইয়ের মেরিন ড্রাইভ এবং বান্দ্রা-ওরলি সী লিংক সংযোগকারী নবনির্মিত কোস্টাল রোড টানেলে বৃহস্পতিবার একটি দুর্ঘটনা ঘটেছে। বিএমসি জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৩৭ মিনিটে একটি কালো টয়োটা গাড়ি ক্রস প্যাসেজ-০৫-এর কাছে কর্নার দেওয়ালের সঙ্গে ধাক্কা খায়। যদিও, দুর্ঘটনায় গাড়ির চালক ও যাত্রীর কোনো ক্ষতি হয়নি।

১২টা ৪৩ মিনিট নাগাদ এক ব্যক্তি নিকটতম জরুরি কল বক্স থেকে কল করে দুর্ঘটনার কথা কর্তৃপক্ষকে জানান। স্থানীয় অপারেশন মেইনটেনেন্স রুমের অপারেটর কল রিসিভ করে প্রথমে সিসিটিভি ক্যামেরা চেক করে এবং তারপর তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট বিভাগকে অবহিত করেন। এছাড়াও এই দুর্ঘটনা সম্পর্কিত একটি ভিডিও সামনে এসেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.