খেলাধুলা

সর্বনিম্নে থাকা দুই দলের সম্মানের লড়াই

আজ ২০২৩ আইপিএলের দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচ রয়েছে। এই সিজেনে দুই টিমের কারোরই শুরুটা ভালো হয়নি। আজ দিল্লির চতুর্থ তম ম্যাচ। আগে তিনটি ম্যাচের মধ্যে সবকটি ম্যাচই হেরেছে দিল্লি। অন্যদিকে মুম্বইয়েরও অবস্থা একই রকম। এখনও কোনো পয়েন্ট পায়নি মুম্বাই ইন্ডিয়ান্স। তবে তাদের আজ তৃতীয় তম ম্যাচ। এই আইপিএলে এখনও পর্যন্ত ১০ টি টিমের মধ্যে ৮ টি টিম পয়েন্ট পেয়েছে। কিন্তু আজকের মুখোমুখি দুই দল কোনো পয়েন্ট পায়নি। দুই শিবিরের টিম ম্যানেজমেন্টরা খুব একটা স্বস্তিতে নেই। আজকের ম্যাচ দুই শিবিরের কাছেই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

দিল্লি ক্যাপিটালসের ওপেনার পৃথ্বী শ পরপর ৩ ম্যাচের কোনোটাতেই ভালো ফর্ম করতে পারেননি। দিল্লি শিবিরের টিম ম্যানেজমেন্ট পৃথ্বী শয়ের প্রতি অনেকটাই ভরসা করে। কিন্তু এখনও পর্যন্ত সৌরভ ও পন্টিংয়ের ভরসা রাখতে পারেননি পৃথ্বী শ। ফাস্ট বোলারদের সামনে টেক্কা দিতে পারছেন না তারকা ব্যাটার। পেস, বাউন্স, স্যুইংয়ের মোকাবিলা করতে ব্যর্থ হয়েছেন তিনি। তবে ওয়ার্নার অবশ্য লড়াই করছেন। কিন্তু তিনি দ্রুত রান করতে পারছেন না। এছাড়াও মণীশ পাণ্ডেও রান পাচ্ছেন না। ফলে ব্যাটিং বিভাগ নিয়ে খুবই সমস্যায় পড়েছে দিল্লি ক্যাপিটালস। বিয়ের জন্য অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন অলরাউন্ডার মিচেল মার্শ। ফলে আরও সমস্যায় পড়েছে টিম দিল্লি। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বিভাগেও সমস্যা রয়েছে। জয় পেতে হলে দিল্লির ৩ পেসার অ্যানরিক নর্খিয়ে, মুকেশ কুমার ও খলিল আহমেদকে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে। তবে স্পিনারদের মধ্যে কুলদীপ যাদব ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। অন্যদিকে, মুম্বাইয়ের অবস্থাও খুব একটা ভালো নয়। তাদের টিমের ওপেনার জুটি ইশান্ত কিষান ও রোহিত শর্মা এখনও ভালো ফর্ম দেখাতে পারেনি। অন্য দিকে টি – ২০ রানকিংর শীর্ষে থাকা সূর্য কুমার যাদবও ভালো ফর্ম করতে পারছেন না। তবে আজকের ম্যাচে পয়েন্ট পাওয়াটা দুই টিমের সামনে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.