জেলা

শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ১০ নং ওয়ার্ডের সূর্যসেন পার্ক সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন !

নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে ১০ নং ওয়ার্ডের সূর্যসেন পার্ক সংলগ্ন এলাকায় বিভিন্ন জায়গা থেকে সংগৃহীত বড় বড় গাছ সমূহ পুনরায় রোপণ এবং ছোট ছোট গাছের চারা রোপণ কর্মসূচি পালন করা হল শিলিগুড়ি পুরসভার কাজ থেকে। আজ সকালে মেয়র গৌতম দেব , চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এছাড়াও উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের বেশ কয়েকজন ইষ্কুলের ছাত্রছাত্রীরা।

এদিন মেয়র জানান,একটু একটু করে এই জায়গাকে সুন্দর করে তুলবো আমরা। এখানে এসে বসেন প্রচুর মানুষ। আরো মানুষের আসবার জন্য আমরা চেষ্টা করছি। একটু সুন্দর করে তৈরী করতে পারলে এই জায়গায় প্রচুর পর্যটক আসবেন। তাই আমাদের চেষ্টা থাকবে এই বছরের মধ্যে এই জায়গাকে সুন্দর করে তোলবার। এদিন মেয়র এবং অন্যান্য কাউন্সিলারেরা নিজেরাই বৃক্ষরোপন করতে নেমে পড়েন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.