খেলাধুলা

ইডেনে রাহানের নেতৃত্বে হরিয়ানাকে হারিয়ে রঞ্জির শেষ চারে মুম্বাই

কলকাতার ইডেন গার্ডেন্সে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে মুম্বাই ১৫৩ রানের জয়ে হরিয়ানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। দলের জয়ে প্রধান অবদান রেখেছেন অজিঙ্ক রাহানে, রোয়েস্টন ডায়াস ও শার্দুল ঠাকুর।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েও মুম্বাই ঘুরে দাঁড়ায় তনুশ কোটিয়ান (৯৭) ও শামস মুলানি (৯১)-এর ১৬৫ রানের পার্টনারশিপে। তাদের ৩১৫ রানের জবাবে হরিয়ানার অধিনায়ক অঙ্কিত কুমারের ১৩৬ রানের ইনিংস দলকে ৩০১ পর্যন্ত পৌঁছে দিলেও শেষদিকে শার্দুল ঠাকুরের বিধ্বংসী বোলিং (৬/৫৮) মুম্বাইকে ১৪ রানের লিড এনে দেয়।

দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের হয়ে অজিঙ্ক রাহানে ১০৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সঙ্গ দেন সূর্যকুমার যাদব (৭০) ও শিভম দুবে (৪৮)। এক সময় ৪০০-এর বেশি রানের লিডের সম্ভাবনা থাকলেও শেষদিকে ৬ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান যোগ করতে পারে মুম্বাই, ফলে হরিয়ানার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৫৪।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ব্যাকফুটে চলে যায় হরিয়ানা। প্রথম ৫ উইকেট মাত্র ৬০ রানে হারিয়ে ফেলে তারা। এরপর লক্ষয় দালাল (৬৪) ও সুমিত কুমার (৬২) কিছুটা প্রতিরোধ গড়লেও শেষ রক্ষা হয়নি। বোলিংয়ে ডায়াস ৫ উইকেট নেন, ম্যাচে মোট ৯ উইকেট নেন শার্দুল ঠাকুর।

এবার মুম্বাইয়ের সামনে বিদর্ভ, যা গতবারের ফাইনালের পুনরাবৃত্তি হতে চলেছে!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.