খেলাধুলা

আইপিএল পেতে চলেছে নতুন চ্যাম্পিয়ন, প্রথম ট্রফি জয়ের লক্ষ্যে পাঞ্জাব-বেঙ্গালুরু

কোনও দল নয়, যেন ভাগ্য বদলের এক নাম হয়ে উঠেছেন শ্রেয়স আয়ার। গত মরসুমে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। আর এবার পঞ্জাব কিংসের কাঁধে ভর দিয়ে পৌঁছে গেলেন ফাইনালে। এক মরসুমে দুটি দলকে পরপর ফাইনালে তুলে নজির গড়লেন শ্রেয়স। আজ মঙ্গলবার ফাইনালে সামনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। রবিবার কোয়ালিফায়ার ২-এ মুম্বই ইন্ডিয়ান্সকে ৫ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করল পঞ্জাব।

বৃষ্টির বাধায় ২ ঘণ্টা ১৫ মিনিট দেরিতে শুরু হয়েছিল কোয়ালিফায়ার। ইডেন থেকে সরিয়ে ম্যাচ হয়েছিল আহমেদাবাদে। মুম্বইয়ের ব্যাটিং ভালই শুরু হয়েছিল। বেয়ারস্টো, সূর্যকুমার ও তিলকের ব্যাটে ২০০-র উপর রান উঠে যায় স্কোরবোর্ডে। কিন্তু শ্রেয়স জানতেন, লড়াই এখানেই শেষ নয়। ২০৪ রানের লক্ষ্য নেমে পড়েন একদম শান্ত মাথায়।

শ্রেয়সের ব্যাটিং ছিল আত্মবিশ্বাসের প্রতীক। ৮৭ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এলেন। দলের বাকিরাও পাশে দাঁড়িয়েছিল। তবে এই জয় শুধু স্কোরবোর্ডের নয়, মানসিকতারও জয়। হার্দিকের নেতৃত্বাধীন মুম্বইয়ের দাপটও কিছুটা ম্লান হল শ্রেয়সের ঠান্ডা মাথার সিদ্ধান্তে।

পঞ্জাবের বোলিং ছিল কিছুটা বিবর্ণ, বিশেষ করে চহলের খারাপ লাইন-লেংথ ও জেমিসনের ভুল পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠবে। তবু ব্যাট হাতে তারা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। নমন ধীরের শেষের ঝড়ও টপকে গেল পঞ্জাব।

এবার ফাইনালে শ্রেয়স বনাম কোহলি—দুই ক্যাপ্টেন, দুই স্ট্র্যাটেজিস্ট। বেঙ্গালুরুর অভিজ্ঞতা ও ধারাবাহিকতার বিরুদ্ধে পঞ্জাবের তরতাজা আত্মবিশ্বাসের লড়াই। আহমেদাবাদের ফাইনালে রবিবার যে লড়াই হবে ‘তরবারির মুখোমুখি’, তা বলাই যায়। শ্রেয়স কি পারবেন আরও একবার ট্রফি হাতে তুলতে? উত্তর দেবে মহারণের রাত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.