রাজ্য

স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে প্রতিবেশীর পুরুষাঙ্গে কামড় স্বামীর

কানপুর: উত্তর প্রদেশের কানপুরের বাবুপুর্বা এলাকায় ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। বাড়ি হঠাৎ ফিরে এসে স্ত্রীকে প্রতিবেশী যুবকের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ক্ষিপ্ত স্বামী ভয়ঙ্কর আক্রমণ চালান। ক্ষোভে ফেটে পড়ে তিনি সরাসরি ওই যুবকের পুরুষাঙ্গ কামড়ে দেন। গুরুতর জখম অবস্থায় আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বাবুপুর্বার একটি ভাড়া বাড়িতে থাকতেন ওই দম্পতি। ঘটনার দিন স্বামী জানিয়েছিলেন, তিনি কাজে বাইরে যাচ্ছেন এবং পরের দিন ফিরবেন। কিন্তু বৃহস্পতিবার রাতেই হঠাৎ বাড়ি ফিরে আসেন। ঘরে ঢুকেই চমকে ওঠেন তিনি—স্ত্রীকে প্রতিবেশী যুবকের সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। মুহূর্তেই রাগে অন্ধ হয়ে স্বামী ঝাঁপিয়ে পড়েন ওই যুবকের উপর।

আতঙ্কিত যুবক পালানোর চেষ্টা করলে তিনি তার পুরুষাঙ্গে কামড়ে গুরুতর আহত করেন। রক্তাক্ত অবস্থায় যুবক কোনওভাবে সেখান থেকে পালিয়ে বাবুপুর্বা থানায় পৌঁছে সাহায্য চান। পুলিশ তাঁকে লালা লাজপত রায় হাসপাতালে ভর্তি করেছে।

বাবুপুর্বা থানার ইনচার্জ অরুণ দ্বিবেদী জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাস্থলে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের। তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আপাতত এই কাণ্ড নিয়ে তোলপাড় কানপুর শহর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.