জেলা

বন্ধ রেল গেট পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কা বাইকে

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা

বন্ধ রেল গেট পারাপার করতে গিয়ে ট্রেনের ধাক্কা বাইকে। ঘটনাটি ঘটেছে শুক্রবার আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ। দক্ষিণ পূর্ব রেলের বাউড়িয়া পশ্চিম রেল গেটের কাছে।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন রেল গেট বন্ধ থাকা অবস্থায় দুই যুবক বাইক নিয়ে রেল গেট পারাপার করছিল, ঠিক সেই সময় হাওড়া গামী ট্রেনটিকে ছুটে আসতে দেখে রেল লাইনে বাইক ফেলে পালায় দুই যুবক।

তবে ট্রেনের ধাক্কায় সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ওই বাইকটি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ, ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা। এদিকে স্থানীয়দের অভিযোগ রেল গেট বন্ধ থাকলেও ওই রেল গেট দিয়ে দীর্ঘদিন ধরে চলে বেআইনি ভাবে পারাপার।

আর তার জেরে প্রায়শই ঘটে দুর্ঘটনা। আর তারই পুনরাবৃত্তি এদিনের এই ঘটনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.