রাজ্য

‘সাহস থাকলে লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে দেখাক’: মুখ্যমন্ত্রী

‘আজ সিপিএম বড় বড় কথা বলছে। ৩৪ বছর চিটফাণ্ডের টাকা নিয়েছে। চিটফাণ্ড বানিয়েছিল সিপিএম। ৩৪ বছর ধরে একটা কাজও করেনি’, বারুইপুরের সভামঞ্চ থেকে সিপিএম-এর বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, পয়লা জুন সপ্তম দফার ভোটগ্রহণ। এই দফায় বাংলার ন’আসনে ভোটগ্রহণ হবে। এই আবহে তাই রাজনৈতিক দলগুলিও তৎপর নির্বাচনী প্রচারে। বুধবার তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনটি কর্মসূচি বর্তমান। তারমধ্যে তিনটি জনসভা এবং একটি রোড-শো।

সওকত মোল্লাকে পাশে নিয়ে বুধবার মুখ্যমন্ত্রী সুর চড়িয়েছেন কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধেও। বলেন, ‘বেটারা সওকতকে মধ্যরাতে নোটিস পাঠিয়েছে সিবিআই। বলছে ‘কালকে এসে দেখা করো’। জমিদারি নাকি। এখন নির্বাচন করাবে নাকি দেখা করতে যাবে।’’

লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও সরব মমতা। তাঁর মন্তব্য, ‘বিজেপি বলেছিল, তিন মাস পর বাংলার তৃণমূল সরকার ভেঙে দিয়ে ক্ষমতায় এসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবে। সাহস থাকলে লক্ষ্মীর ভান্ডার ভেঙে দেখাক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.