রাজ্য

কুড়মিদের মিছিলে অবরুদ্ধ হাওড়া ব্রিজ! ভোগান্তিতে নিত্যযাত্রীরা

দক্ষিণবঙ্গ থেকে আগত কুড়মিদের তপশিলি উপজাতির স্বীকৃতির দাবির বিরোধিতায় পথে নেমেছে একাধিক আদিবাসী সংগঠন। ধর্মতলায় রয়েছে তাদের সমাবেশ।ধর্মতলায় রয়েছে তাদের সমাবেশ।যার যেরে অবরুদ্ধ হাওড়া ব্রিজ।

সপ্তাহের শেষ কাজের দিন শুক্রবার সকাল ৯ টা থেকেই হাওড়া ব্রিজ দিয়ে কলকাতার দিকে এগোতে শুরু করেন আদিবাসীরা।এর জেরে অবরুদ্ধ হয়ে গিয়েছে হাওড়া ব্রিজ। দুপাশে দাঁড়িয়ে পড়েছে সারি সারি বাস।

আদিবাসী সংগঠনগুলির যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম ফর অল আদিবাসী অর্গানাইজেশনসের তরফে জানানো হয়েছে, “যে ভাবে কুর্মিরা আদিবাসীর স্বীকৃতি পাওয়ার দাবি করছে তা অবৈধ। তাদের পিছনে মদত দিচ্ছেন রাজনৈতিক নেতারা। এতে প্রকৃত আদিবাসীদের অধিকার খর্ব হচ্ছে। শুধু ট্রেনে নয় বিভিন্ন গাড়িতে করেও ধর্মতলার সমাবেশে যোগদান করতে আসছেন আদিবাসীরা। যার ফলে কলকাতায় ঢোকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যানজট তৈরি হয়েছে। যার ফলে ভোগান্তিতে অফিসমুখি জনতা।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.