রাজনীতি

পঞ্চায়েতের পূর্বে মন্ত্রী-আমলাদের নিয়ে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

দোরগোড়ায় পঞ্চায়েত নির্বাচন। রাজ্যের সমস্ত দফতরের কাজ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, আগামী ২৬ এপ্রিল নবান্ন সভাগৃহে ওই বৈঠক হবে। বৈঠকে থাকতে বলা হয়েছে রাজ্যের সব পূর্ণমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে। থাকবেন সচিব এবং যুগ্ম সচিবরাও।

প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার সকালে জরুরী বৈঠক ডাকেন মুখ্যসচিব। আজ সকাল ১১ টা থেকে জেলাশাসক,বিডিও, এসডিওদের নিয়ে ভার্চ্যুয়ালি বৈঠক ডাকেন হরিকৃষ্ণ দ্বিবেদী। উল্লেখ্য, সোমবারই শেষ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পগুলোর মাধ্যমে পরিষেবা দেওয়ার জন্য আবেদন পত্র নেওয়ার কাজ। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পরিষেবা দেওয়ার প্রক্রিয়া।

মমতার হঠাৎ ডাকা উচ্চপর্যায়ের এই বৈঠক প্রসঙ্গে সব দফতরেই এখন প্রস্তুতি তুঙ্গে। সব দফতরের রিপোর্ট জমা পড়ার পর তা এক সপ্তাহ ধরে পর্যালোচনা করবে মুখ্যমন্ত্রীর দফতর, এমনটাই সূত্রের খবর। তার পর ২৬ এপ্রিলের বৈঠকে মন্ত্রী ও আমলাদের থেকে তাঁদের ব্যাখ্যা শুনবেন মুখ্যমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.