আবহাওয়া

সরস্বতী পুজোর আগেই আবার শীতের আগমন, কি বলছে আবহাওয়া দেখিনিন

পশ্চিমি ঝঞ্জার কারণে গত সপ্তাহের শেষেই উধাও শীত।
তবে কয়েক দিন ধরে আবারো শীতের দেখা পাওয়া।
আর এবার জানা যাচ্ছে ফের একবার বাংলায় এন্ট্রি নিচ্ছে ঠান্ডা। সকাল থেকেই হিমেল হওয়ার জেরে বেশ ঠান্ডার অনুভূতি হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের মতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ১০ ডিগ্রি পর্যন্ত নামতে পারে আজ।

দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কয়েকদিগেরই কমতে পারে বলেই খবর মিলেছে শেষ আবহাওয়া দফতরের শেষ প্রকাশিত বুলেটিন থেকে। এছাড়া আজ কলকাতায় অল্প কুয়াশা থাকলেও বেলা বাড়তেই সেটা কেটে যাবে।

শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে বলে মনে করা হচ্ছে।
তবে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলায় ঘন থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে যার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.