Uncategorizedরাজ্য

নিয়োগের দাবিতে রাস্তায় বঞ্চিত চাকরি প্রার্থীরা

নিয়োগের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের । ১০ বছর হয়ে গেলেও মিলছে না নিয়োগ। প্রথম কাউন্সিলিং হলেও এখনো মিলছে না জয়েনিং লেটার। কবে হবে নিয়োগ এই বিষয়কে সামনে রেখেই কলকাতার রাজপথে বঞ্চিত চাকরি প্রার্থীরা।
শুরু হওয়ার কিছুক্ষণ পর মৌলালি মোড়ে বসে অবস্থান বিক্ষোভ দেখায় তারা।
১৪৩৩৯ টি শূন্য পদ থাকলেও একজনও চাকরিপ্রার্থীর নিয়োগ হয়নি এখনো,রয়েছে আইনি জটিলতা এমনই অভিযোগ তাদের।
এর আগেও একাধিকবার মিছিল করেছে তারা। অন্যদিকে ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ৪৪৫ দিন ধরে ধর্নারত রয়েছে তারা। কিন্তু মেলেনি কোন সুরাহা, কবে মিলবে সদুত্তর প্রশ্ন করছে আন্দোলনরত চাকরীপ্রার্থীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.