রাজ্য

সরকার বদলেই শিক্ষাদপ্তরে বড় ধাক্কা! ইস্তফা এসএসসি চেয়ারম্যান ও পর্ষদ সভাপতির

রাজ্যে সরকার বদলের পর শিক্ষাদপ্তরে শুরু হয়েছে বড়সড় রদবদল। এবার পদত্যাগের সিদ্ধান্ত নিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সূত্রের খবর, তাঁদের ইস্তফাপত্র ইতিমধ্যেই স্কুল শিক্ষা সচিবের কাছে জমা পড়েছে।

তৃণমূল জমানায় শিক্ষাদপ্তর ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে আসে। নিয়োগ দুর্নীতি মামলায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয় এবং মামলার তদন্ত পৌঁছে যায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। সেই সময় একাধিক আধিকারিককে সরাতে বাধ্য হয়েছিল তৎকালীন সরকার। পরে এসএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান সিদ্ধার্থ মজুমদার এবং নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের দায়িত্ব দেওয়া হয় রামানুজ গঙ্গোপাধ্যায়কে।

নতুন বিজেপি সরকার শপথের পর থেকেই প্রশাসনিক স্তরে একাধিক বদল শুরু করেছে। সরকারের দাবি, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না এবং শিক্ষাব্যবস্থায় স্বচ্ছতা ফেরাতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই এসএসসির একাধিক আঞ্চলিক চেয়ারম্যান পদত্যাগ করেছেন বলেও খবর। পাশাপাশি স্কুল-কলেজের গভর্নিং বডিও নতুন করে গঠন করা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.