জেলা

চাঁচলে সারের কালোবাজারি রুখতে প্রশাসনের কড়া পদক্ষেপ, সিল হল দুই দোকান

কৃষকদের ন্যায্য মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে এবং কালোবাজারি রুখতে বৃহস্পতিবার চাঁচল জুড়ে অভিযান চালাল কৃষি দপ্তর ও ব্লক প্রশাসন। এই অভিযানে বেশ কিছু অনিয়ম ধরা পড়ায় দুটি সারের দোকান সিল করে দেওয়া হয়েছে। চাঁচল ১ ব্লকের শিহিপুর ও শীতলপুরে এই দুটি দোকানের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
চাঁচল ১ ব্লকের বিডিও থিনলে ফুন্টসক ভুটিয়া ও চাঁচল ১ ব্লক সহ কৃষি অধিকর্তা দীপঙ্কর দেবের নেতৃত্বে এদিন বিভিন্ন সারের দোকানে অভিযান চালানো হয়। কৃষি দপ্তর সূত্রে খবর, কীটনাশক বিক্রির জন্য প্রয়োজনীয় শংসাপত্র না থাকা এবং মজুত রাসায়নিক সারের হিসেবের গরমিল থাকার কারণেই দোকান দুটি সিল করা হয়েছে।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না দিলে দোকান মালিকদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদের স্বার্থে সারের কালোবাজারি রুখতে প্রশাসন বদ্ধপরিকর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.