রাজ্য

কুন্তলের চিঠি মামলায় নিম্ন আদালতের নির্দেশ নিয়ে সওয়াল তুলে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

কুন্তলের চিঠি মামলায় সিবিআই ও কলকাতা পুলিসের যৌথ তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা উচ্চ আদালতের দ্বারস্থ হল কেন্দ্রীয় সংস্থা। বিশেষ সিবিআই আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দ্বারস্থ হয়েছেন তাঁরা। দাবি তোলা হয়, সংশ্লিষ্ট ঘটনায় নয়াভাবে করে তদন্তের নির্দেশ দিয়ে হাইকোর্টের নির্দেশের অবমাননা করেছে নিম্ন আদালত।

কুন্তল ঘোষের চিঠি মামলায় কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ ও সিবিআই’কে যৌথ তদন্তের নির্দেশ দিয়েছিল আলিপুর আদালত। সেটাকে ধরে আলিপুরের বিশেষ সিবিআই কোর্টের বিচারক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ভর্ৎসনা করেন আগের শুনানির দিন। তাদের বিরুদ্ধে কলকাতা পুলিসের সঙ্গে সহযোগিতা না করার অভিযোগ উঠেছিল। কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগের জয়েন্ট কমিশনার অভিযোগ করেছিলেন, আদালতের নির্দেশের পরবর্তীতেও জিজ্ঞাসাবাদের বিষয়ে সিবিআই কোনও তৎপরতা দেখাচ্ছে না। এরপর বিশেষ সিবিআই আদালতের বিচারক নির্দেশ দেন, কুন্তলের যাবতীয় অভিযোগ যৌথভাবে তদন্ত করে দেখবে কলকাতা পুলিস ও সিবিআই।

আলিপুর বিশেষ আদালতে নির্দেশ দিয়েছিল, কলকাতা পুলিস ও সিবিআই যৌথভাবে তদন্ত করে রিপোর্ট পেশ করবে। বিশেষ কেন্দ্রীয় তদন্তকারীরা উক্ত নির্দেশকেই চ্যালেঞ্জ করে আজ অর্থাৎ সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.