নিত্যদিনের মতোই টিউশন পড়তে যাচ্ছিল নাবালিকা। জানত না মাঝরাস্তায় কি বিপদ অপেক্ষা করছিল তার জন্য। ব্যারাকপুরের মোহনপুর এলাকার জাফর স্কুল পাড়ায় প্রাইভেট টিউশন পড়তে যাওয়ার সময়ই অষ্টম শ্রেণীর ছাত্রীকে অপহণের পর ধর্ষণে অভিযুক্ত এক যুবক।
অভিযুক্ত যুবককে গ্রেফতার করে মোহনপুর থানার পুলিশ। সূত্রের খবর, প্রতিদিনের মতো গৃহ শিক্ষকের কাছে পড়তে যাচ্ছিলেন ওই নির্যাতিতা। কিন্তু মাঝপথেই তাঁকে আচমকা তুলে নিয়ে যায় অভিযুক্ত। তারপর একটি পরিত্যক্ত বাড়িতে চালালো নারকীয় অত্যাচার। তারপর সেখান থেকে প্রাণ বাঁচিয়ে বাড়ি পালিয়ে আসেন নির্যাতিতা। পরিবারের দাবি, ঘরে আসতেই নাকি মাটিতে লুটিয়ে পড়ে নির্যাতিতা। জানিয়েছিল, তাঁকে ধর্ষণ করা হয়।
পরিবার সূত্রে খবর, অভিযুক্ত যুবককে সেই নির্যাতিতার পরিচিত। তাঁকে নাকি ‘কাকা’ তাকে ডাকত সেই নাবালিকা। কিন্তু সেই ‘কাকা’ই যে এমন নারকীয় কাণ্ড ঘটাবে তা কখনো কল্পনা করেনি নির্যাতিতা।অভিযুক্তর নাবালিকাকে অপহরণের সময় চিৎকার, চেঁচামেচিও করেছিলেন নির্যাতিতা।
কিন্তু, ওই অঞ্চলে মাইক বাজার কারণে নির্যাতিতার কাতর আর্তনাদ কেউ শুনতে পায়নি। এই ঘটনায় নির্যাতিতার বাবা জানান, ‘ছেলেটার নামে অনেক অভিযোগ রয়েছে। আমার মেয়ে ওকে কাকা বলে ডাকে। সন্ধ্যা হলেই এলাকার মদের আসরে দেখা যায় ওকে।’







