জেলা

কেলেয়াড়া লিটিল হার্ট নার্সারী স্কুলের সামাজিক সচেতনতায় মুগ্ধ আমজনতা

সব্যসাচী গুছাইত, নিজস্ব সংবাদদাতা পশ্চিম মেদিনীপুর

২০১৯ সালের ১৫ ই আগষ্ট স্বাধীনতা দিবসের দিন দূর্ঘটনা জনিত কারনে পরলোক গমন করেন কেলেয়াড়া লিটিল হার্ট নার্শারী স্কুলের প্রতিষ্ঠাতা, সমাজসেবী শশাংক মাজী। তারিই স্মৃতির উদ্দেশ্যে পথ চলতি মানুষকে ট্রাফিক আইন ও নিয়ম সম্পর্কে সচেতন করতে স্বাধীনতা দিবসের দিন কেলেয়াড়া বাজারে অভিনব উদ্দোগ গ্রহন করলো কেলেয়াড়া লিটিল হার্ট নার্শারী স্কুল। দূর্ঘটনাস্থল কেলেয়াড়া বাজারে সেফ লাইভ সেফ ড্রাইভ গ্রহন করে পথচলতি বাস, ট্রেকার, বাইক আরোহী সহ পথ চলতি মানুষকে পথ নিরাপত্তা সম্পর্কে সচেতন করা হয় স্কুলের পক্ষ থেকে। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন পিংলার সমষ্টি উন্নয়ন আধিকারীক লেপকা ওয়াংচু শেরপা, পিংলা থানার ও.সি গোবর্ধন সাহু, মালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সেক তফেজ্জলদ্দিন, পঞ্চায়েত সদস্য নারায়ন মন্ডল, বরুন সিং সহ একাধিক প্রশাসনিক কর্তাব্যাক্তি।
স্কুলের প্রধান শিক্ষক তুষার কুমার গুছাইত বলেন, স্মৃতি বড় বেদনাময়, দূর্ঘটনার কারনে আমরা হারিয়েছি স্কুলের প্রতিষ্ঠাতা শশাংকবাবুকে, ভবিষ্যতে আর কাউকে এভাবে যাতে না হারাতে হয়, তার জন্য পথ চলতি মানুষকে সচেতন করতে এ আমাদের ক্ষুদ্র প্রয়াস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.