ফের রেল পরিষেবার ক্ষেত্রেএলো রদবদল। পূর্ব রেলের তরফে জারি করা হলো নয়া নিয়ম। অফিস টাইমে অন্যতম ব্যস্ত তম স্টেশন হলো বিধাননগর স্টেশন। এতদিন পর্যন্ত যেখানে বেশিরভাগ লোকাল ও দুরপাল্লার ট্রেন এই স্টেশনে দাঁড়াতো। তবে এই ক্ষেত্রে সোমবার থেকে কার্যকরী হবে নতুন নিয়ম।
আগামী সোমবার অর্থাৎ ২৭শে অক্টোবর থেকে শিয়ালদহ ডিভিশনের বিধাননগর স্টেশনে বিভিন্ন ট্রেন দাঁড়ানোর ক্ষেত্রে জারি হলো নয়া নিয়ম। প্রায় ৪ জোড়া অর্থাৎ ৮ দুরপাল্লার ট্রেন দাঁড়াবে না বিধাননগর স্টেশনে দাঁড়াবে না। যেই ট্রেন এতো দিন পর্যন্ত দাঁড়াতো। তবে আগামী সপ্তাহের শুরু থেকে এই ট্রেনগুলি আর দাঁড়াবে না বিধাননগরে। তবে রেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে এই ট্রেনগুলির যাত্রাপথে অন্যান্য স্টেশনের সময়সূচি একই রকম থাকবে। সেই ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন হবে না।
তবে এবার থেকে যেই ট্রেনগুলি বিধান নগর স্টেশনে থামবে না সেই তালিকায় থাকছে ১৩১৫৩ শিয়ালদা-মালদা গৌড় এক্সপ্রেস, ১৩১৫৪ মালদা-শিয়ালদা গৌড় এক্সপ্রেস, ১৩১৪৮ বামনহাট-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস, ১৩১৪৯ শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৫০ আলিপুরদুয়ার-শিয়ালদা কাঞ্চনকন্যা এক্সপ্রেস, ১৩১৮৫ শিয়ালদা-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস ও ১৩১৮৬ জয়নগর-শিয়ালদা গঙ্গাসাগর এক্সপ্রেস।







