রাজ্য

চিকিৎসকদের আলোচনা সভায় অংশ নিচ্ছেন মুখ্যমন্ত্রী

স্বাস্থ্য ভবন অভিযানের পর ফের এক টেবিলে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী ও একাধিক মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ। চিকিৎসকদের মহলে স্টেট লেভেল গ্রিভান্স সেলের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আলোচনা সভার। সেই আলোচনা সভায় অংশ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ শে ফেব্রুয়ারি আলিপুরের ধনধান্য সভায় অনুষ্ঠিত হবে এই আলোচনা সভা। চিকিৎসকদের এই আলোচনার বিষয়বস্তু থাকবে ‘চিকিৎসার আরেক নাম সেবা’।

আরজিকরের মহিলা জুনিয়র ডাক্তার কে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে উঠেছিল গোটা দেশ তথা বিশ্ব। তারপর থেকেই একাধিক প্রশ্ন উঠেছে রাজ্যের সকল ব্যবস্থা নিয়ে। এরপর বহুদিন চিকিৎসক মহলে ধর্নায় বসে।সেই ধর্না স্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করেন আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে। এরপর দফায় দফায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হয়ে আন্দোলনকারী চিকিৎসকদের। চিকিৎসক মহলের বৈঠক হতে চলেছেন মুখ্যমন্ত্রী সঙ্গে।

সেই আন্দোলনের আবহাওয়ার মধ্যে মুখ্যমন্ত্রী একটি গ্রিভান্স সেল গঠন করে দিয়েছিলেন। এবার সেই সেলের তরফ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এবার সেখানেই আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি সেই আমন্ত্রণে শুধু সাড়া দিয়েছে এমনটাই নয়। পাশাপাশি তিনি আলোচনার থিম ঠিক করে দিয়েছেন যেটা এই সভার বিষয়বস্তু। এই আলোচনায় অংশ নেবে সরকারি হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে একাধিক বেসরকারি হাসপাতালের ডাক্তাররা সহ মুখ্য স্বাস্থ্য অধিকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.