দেশ

ভারত খেলনা রপ্তানিকারক দেশ হয়ে উঠতে প্রস্তুত

ভারতীয় খেলনা শিল্পি মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানী, নেদারল্যান্ড, ডেনমার্ক, চিন সহ ১০০ টিরও দেশ ও বিশ্বব্যাপী উপস্থিতি প্রসারিত করছে। খেলনা নির্মাতাদের জন্য পরবর্তি পদক্ষেপ অনলাইন মাধ্যমের কার্যকর ব্যবস্থা , যার দ্বারা আন্তর্জাতিক
গ্রাহকদের কাছে পৌঁছানো যাবে।
শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচারেও জোর দেওয়া হবে, বিভাগের এক প্রবীণ কর্মকর্তা বলেছেন- খেলনা শিল্পের জন্য একটি উন্নতির ভিত্তি তৈরির দৃঢ় প্রতিশ্রুতির অংশ হিসাবে, ভারত সরকার ‘মেড ইন ইন্ডিয়া’ খেলনার জন্য, একটি বৈশ্বিক বাজার তৈরির দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রকাশ করেছে। এই ক্ষেত্রটিকে অন্যতম চ্যাম্পিয়ন ক্ষেত্র হিসাবে চিহ্নিত করা হবে। তিনি আরও বলেন, এই ক্ষেত্রের দৃঢ়তা বাড়ানোর জন্য সমস্ত দিক থেকে শিল্পের দক্ষতা বাড়িয়ে, একটি সমন্বিত দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হবে।

সাম্প্রতিক বছরগুলিতে দেশীয় উৎপাদনকে শক্তিশালী করতে সরকারের নীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং কেন্দ্রীয় বাজেট ২০২৫-২৬-এ খেলনার জন্য জাতীয় কর্মপরিকল্পনা ঘোষণা এই ক্ষেত্রে গুরুত্বকে পুনরায় নিশ্চিত করেছে। কর্মপরিকল্পনার লক্ষ্য হল ক্লাস্টার বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং ‘মেড ইন ইন্ডিয়া’ ব্র্যান্ডের অধীনে উচ্চমানের খেলনা উৎপাদনের জন্য একটি শক্তিশালী উৎপাদন ইকোসিস্টেম তৈরি করা, যাতে এর মাধ্যমে খেলনা শিল্পকে আরও জোরদার করা যায়।

সেক্ষেত্রে ভারতের দ্রুত বর্ধনশীল খেলনা শিল্প বিশ্বব্যাপী খেলনা বাজারের একটি বড় অংশ দখল করতে প্রস্তুত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের একটি প্রতিবেদন অনুসারে, এটি ২০৩২ সালের মধ্যে ১৭৯.৪ বিলিয়ন ডলারে পৌঁছবে বলে অনুমান করা হচ্ছে।
অন্যদিকে ভারতের খেলনা আমদানি ২০১৮-১৯ অর্থবছরে ৩০৪ মিলিয়ন ডলার থেকে ২০২৩-২৪ অর্থবছরে ৬৫ মিলিয়ন ডলারে ৭৯ শতাংশ কমেছে। এদিকে, একই সময়ে রপ্তানি ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ১০৯ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১৫২ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। ফলস্বরূপ, ভারত খেলনা রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.