রনে, বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমিই রক্ষা করিব”। বাবা লোকনাথের এই এক বাণী লোকমুখে খুবই প্রচলিত। যা অনুসরণ করলেই যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে মিলবে দারুণ ফল। কাটবে সকল বাধা বিপত্তি।
ভক্তদের বিশ্বাস মৃত্যুর সময় বাবা লোকনাথের বয়স হয়েছিল ১৬০ বছর। তার এই মহা প্রয়াণের দিনটিকে ভক্তি এবং শ্রদ্ধার মধ্য দিয়ে পালন করা হয়ে থাকে যা তিরোধান দিবস নামে পরিচিত। এই বাণীটি ছাড়াও আরও দশটি বাণী মেনে চললে জীবন হবে সুখের। কাটবে কঠিন সময়। মনে জোর ফেরাবে এই বাণীগুলি।
১. যাহারা আমার নিকট আসিয়া আমার আশ্রয় গ্রহণ করে, তাহাদের দুঃখে আমার হৃদয় আদ্র হয়।
এই আদ্রতাই আমার দয়া, ইহাই আমার শক্তি যা তাহাদের উপর প্রসারিত হয় এবং তাহাদের দুঃখ দূর হয়।
২. সত্যের মতো পবিত্র আর কিছুই নেই।
সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপানস্বরূপ, সন্দেহ নেই।
৩. অন্ধকার ঘরে থাকিলে, তোকে যদি কেহ জিগ্যেস করে তুই কে? তুই বলিস ‘আমি’।
আমাকে যদি কেহ জিগ্যেস করে আমিও বলি ‘আমি’।
নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমিতে কী কোনও মিত্রতা হইতে পারে না?
৪. গর্ব করবি, কিন্তু আহাম্মক হবি না। ক্রোধ করবি, কিন্তু ক্রোধান্ধ হবি না।
৫. যে ব্যক্তি সকলের সুহৃদ, আর যিনি কায়মনো বাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী।







