আলিপুরদুয়ারের যশোডাঙা জুনিয়র বেসিক স্কুলে এক অত্যন্ত অসামাজিক ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার সকালে স্কুলের দরজায় ব্যবহৃত কন্ডোম এবং বারান্দায় ইঞ্জেকশনের সিরিঞ্জ ও গাঁজার কল্কে ছড়িয়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও আশেপাশের মানুষজন রীতিমতো হতবাক।
স্থানীয় সূত্রে খবর, এলাকার কিছু নোংরা অসামাজিক ছেলে স্কুল বারান্দায় নেশার আসর বসাত। এই বিষয়ে প্রতিবাদও করা হয় বহুবার। অনুমান করা হচ্ছে প্রতিবাদের বদলা নিতেই এইরকম নোংরা কর্মকাণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনার পর শুক্রবার ক্লাস শুরু করতে দেরি হয়। ইতিমধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।







