সমস্যার সমাধান করে দেওয়ার নামে পার্টি অফিসে ডেকে প্রাক্তন বিজেপি নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে! ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানার মকরামপুরের। নির্যাতিতার স্বামীর অভিযোগ, রবিবার সকালে এই ঘটনা ঘটে। নির্যাতিতার স্বামী জানান, ইমেলে নারায়ণগড় থানা এবং পুলিশ সুপারের কাছে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। পাল্টা অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, একটি বিষয়ে মীমাংসার জন্য দুই মহিলা, এক যুবক এসেছিলেন এ দিন। কথা চলাকালীন হঠাৎই ওই যুবক তাঁর গায়ে হাত তোলেন। অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য, ‘মারধর করার পর ওই যুবক হঠাৎ ভিডিয়ো করতে শুরু করে। বলতে থাকে, আপনি ধর্ষণ করলেন কেন? আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অভিযোগকারীর দাবি, বিজেপি ছাড়লে এ সব থেকে মুক্তি মিলবে বলে জানিয়েছিলেন ওই তৃণমূল নেতা। পরিবারের দাবি, কয়েক মাস আগে বিজেপি নেতৃত্বকে ফোন করে জানিয়ে ওই মহিলা দলের সমস্ত কর্মসূচি থেকে নিজেকে সরিয়ে নেন। কিন্তু তার পরও অত্যাচার বন্ধ হয়নি। স্ত্রী তৃণমূল পার্টি অফিসে যেতেই ওই তৃণমূল নেতা দরজা বন্ধ করে তাঁর সঙ্গে নোংরা ব্যবহার করে বলে অভিযোগ স্বামীর। স্ত্রীকে ধর্ষণের অভিযোগ তুলেছেন স্বামী। সেই সময়ে তৃণমূলের এক কর্মী ও তাঁর মা সেখানে যান। তারাই তাঁর স্ত্রীকে উদ্ধার করেন এবং তাঁর স্বামীকে জানান।
Read Next
November 23, 2026
বাবা-মা পাশে নেই, কন্যার বিয়ের অভিভাবক উস্থি থানার পুলিশ! মানবিকতার নজির
November 22, 2026
ভেন্টিলেশনে হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, শরীরে কীটনাশক মেলার দাবি পরিবারের
November 22, 2026
বৃষ্টির বিদায়, মঙ্গলবার থেকেই নামবে পারদ! নভেম্বরের শেষেই কি জাঁকিয়ে শীত, কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৮ ডিগ্রিতে
November 21, 2026
আলু চাষের মরশুমেই বড় ধাক্কা! বৃষ্টির জলে ডুবল জমি, এক বিঘেতে ৩০ হাজার খরচের পর ফের বীজ কেনার চিন্তা
November 21, 2026
মালদহে ট্রেন বেলাইন হওয়ার মকড্রিল, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য
November 21, 2026







