২০২৩ সালে বক্সঅফিস কাপিয়েছে ‘রক্তবীজ’ সিনেমা। টলিউড ইন্ডাস্ট্রির জনপ্রিয় সিনেমার তালিকার সিনেমার মধ্যে অন্যতম হলো এই সিনেমা। নতুন বছরের শুরুতেই ঘোষণা হয়েছিল এই সিনেমার সিক্যুয়েল আসবে। এবার শুভ আরম্ভ হলো ‘রক্তবীজ ২’- এর শ্যুটিংয়ের।
২০২৩ সালের প্রজাতন্ত্র দিবসে প্রকাশিত হয়েছিল ‘রক্তবীজ’ সিনেমা। সেই সিনেমা মানুষের মনে দাগ কেটেছিল। তারপর এই সিনেমার পরবর্তী সিক্যুয়েল দেখার অপেক্ষায় দিন গুনছিল। এবার ১১ মার্চ থেকে শুটিং শুরু হলো ‘রক্তবীজ ২’- এর। এই ছবির পরিচালনার দায়িত্বে রয়েছে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
এবারও এই ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে অভিনেতা আবীর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। এছাড়াও প্রধান চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। দক্ষিণ কলকাতার রানিকুঠি অঞ্চলে জোর কদমে চলছে এই সিনেমার শুটিং। এই সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে দেখা যাবে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সীমা বিশ্বাসকে। এখন শুধু দেখার ২০২৫ এর দুর্গা পুজোতেও রক্তবীজ সিনেমার মতো ‘রক্তবীজ ২’ মানুষের মধ্যে একই উন্মাদনা ধরে রাখতে পারি কিনা।







