জেলা

গৃহস্থ বাড়ির ঠাকুর ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত গোটা ঠাকুর মন্দির

গৃহস্থ বাড়ির ঠাকুর ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত গোটা ঠাকুর মন্দির। ঘটনায় দমকলের একটি ইঞ্জিনের প্রচেষ্টায় এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনা নদীয়ার শান্তিপুর থানার হরিপুর অঞ্চলের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায়। বাড়ির মালিক মানিক সাহার দাবি আনুমানিক দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি জানতে পারেন তার বাড়ির ছাদে ঠাকুর মন্দিরে আগুন লেগেছে। পরবর্তীতে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং খবর দেয়া হয় শান্তিপুর দমকল বিভাগে। পরবর্তীতে দমকল এর আধিকারিকরা দীর্ঘ ১৫ মিনিটের প্রচেষ্টায় একটি ইঞ্জিনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এক লক্ষ টাকার বেশি জিনিসপত্র নষ্ট হয়েছে বলে দাবি করেছেন বাড়ির মালিক। যদিও ঘটনায় চাঞ্চল্য ছাড়াই গোটা এলাকায়। যদিও ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ হোক তবে দমকলের প্রাথমিক অনুমান এখনো কিছু বোঝা যাচ্ছে না কিভাবে আগুন লাগল। তবে বাড়ির মালিক মানিক সাহার দাবি ইলেকট্রিক শর্ট সার্কিট এর কারনে আগুন লেগে থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.