খেলাধুলা

রিভার্স সুইং ফেরাতে আইপিএলে ফিরছে লালার ব্যবহার, বোলারদের সুবিধা দেওয়াই কি আসল লক্ষ্য!

আইপিএল ২০২৫ থেকে বলের উপর লালা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। মুম্বাইয়ে এক বিশেষ বৈঠকে অধিকাংশ দলের অধিনায়ক এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষে মত দেন। তাদের মতে, নিষেধাজ্ঞার ফলে বোলাররা ব্যাকফুটে চলে যাচ্ছিলেন, বিশেষ করে রিভার্স সুইং কার্যকর করতে না পারায়। দীর্ঘদিন ধরে ক্রিকেটবিশ্বে এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক চলছিল, এবং অবশেষে আইপিএল কর্তৃপক্ষ বোলারদের স্বস্তি দিতে লালা ব্যবহারের অনুমতি দিল।

২০২০ সালে কোভিড-১৯ মহামারির সময় সাময়িকভাবে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়, পরে ২০২২ সালে আইসিসি এটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে। তবে অনেক পেসারই দাবি করে আসছিলেন যে, ঘামের পরিবর্তে লালাই বলের একপাশ চকচকে রাখতে বেশি কার্যকর। ভারতীয় পেসার মহম্মদ সিরাজ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, “লালা ব্যবহার করলে বল সহজে পুরনো হবে এবং রিভার্স সুইং আদায় করা সম্ভব হবে। ঘষা দিয়ে এটি সম্ভব নয়।”

বিশ্ব ক্রিকেটে রানবন্যার যুগ চলছে, যেখানে একদিনের ক্রিকেটে নিয়মিত ৩৫০-৩৬০ রানের ইনিংস দেখা যাচ্ছে। এমন পরিস্থিতিতে টেস্ট ও একদিনের ক্রিকেটে বোলারদের জন্য কিছু সুবিধা আনার দাবিও উঠেছিল। ভারতের জসপ্রীত বুমরাহ থেকে শুরু করে মহম্মদ শামি, নিউজিল্যান্ডের টিম সাউদি, দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার—অনেকেই এই পরিবর্তনের পক্ষে ছিলেন। শেষ পর্যন্ত আইপিএলের মাধ্যমে সেই দাবি পূরণ হলো। এখন দেখার বিষয়, এই পরিবর্তন কি ব্যাট-বলের লড়াইকে আরও রোমাঞ্চকর করে তুলবে, নাকি নতুন বিতর্কের জন্ম দেবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.