বিনোদন

বঙ্গকন্যা কঙ্কনা চক্রবর্তীর ‘রি রাউটিং’ সিনেমার পাশে দাঁড়ালেন অমিতাভ বচ্চন

চলচ্চিত্র জগতে সেই পুরনো সময় থেকে বর্তমান সময় অন্যতম জনপ্রিয় নাম বলতে উঠে আসে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চন। তিনি সেই আগের প্রজন্ম থেকে শুরু করে এখনকার প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে পর্দা কাঁপিয়ে চলেছে। এমনকি তাকে বাংলার জামাই বলে ডাকা হয়। এবার স্বয়ং বিগ বি পাশে দাঁড়ালো বঙ্গকন্যা কঙ্কনা চক্রবর্তীর পাশে। ‘রি রাউটিং’ সিনেমার মুক্তির আগে কি বড় প্রাপ্তি হল অভিনেত্রী তথা চিত্র পরিচালক কঙ্কনা চক্রবর্তীর।

কঙ্কনা চক্রবর্তীর বহু সিনেমা দেশ বিদেশের চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়েছে। ২০২০ সালে অভিনেত্রী তথা চিত্র পরিচালক কঙ্কনা চক্রবর্তী ‘রি রাউটিং’ সিনেমার গল্প লেখা শুরু করে। প্রথমিক ভাবে কলকাতার প্রেক্ষাপটে চিত্রনাট্য লেখা হলেও পরে সেটাকে অসমের প্রেক্ষাপটে গল্প গড়ে ওঠে। দুই চূড়ান্ত আত্মকেন্দ্রিক ব্যক্তি অবিনাশ ও কুহুকে নিয়ে এই সিনেমার চিত্রনাট্য সেজে উঠেছে। একটা রাতের মধ্যে কিভাবে সবকিছু বদলে যায় আর তার জন্য কি কি ঘটে সেটাই দেখানো হবে এই ছবিতে।

সেই রাতের কিছু ঘটনার পর গল্পের মোর কোন দিকে নেয়, সেখানেই তৈরি হয়েছে এই গল্পের রহস্য। তবে এই সিনেমা মুক্তি পাওয়ার আগেই তার মুকুটে নতুন পালক যোগ হলো। এই সিনেমার ট্রেলার মুক্তি পেল অমিতাভ বচ্চনের হাত ধরে। এই সিনেমা ট্রেলার প্রকাশ্যে এলো বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের এক্স হ্যান্ডেলে মাধ্যমে। এই পুরো ঘটনা তার ক্যারিয়ার জীবনে অন্য এক মাত্রা এনে দিল সেটা আর বলার অপেক্ষা রাখে না। তবে এই সিনেমার ট্রেলার বিগ বি’র হাত্তরের সামনে আসায় দর্শকমহলে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.