জেলা

বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২

বহরমপুরের নিয়াল্লিশপাড়া গোয়ালজান গ্রাম পঞ্চায়েতের অধীনে বহড়া গ্রামে একটি বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত ২। বুধবার সকালের এই ঘটনায় এলাকজুড়ে আতঙ্ক ছড়ায়। জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা আতাহার শেখের বাড়িতে দুটি সকেট বোমা বাস্ট হয়ে ১টি শিশু ও একজন মহিলা গুরুতর জখম হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে, মাঠে খেলা করতে গিয়ে এক শিশু লোহার বল ভেবে সকেট বোমা দুটি মাঠ থেকে কুড়িয়ে নিয়ে গিয়ে বাড়িতে রাখে। এদিন সকাল নটার দিকে বোমা দুটি বাস্ট হয়ে যায়। তীব্র আওয়াজে কেপে ওঠে গোটা এলাকা। জখম ২জনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ওই ঘটনায় সোনারুল শেখ ও ৬০ বছরের মনোয়ারা বিবি জখম হয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.