কলকাতাক্রাইমরাজনীতি

শওকত মোল্লার ছেলের দাদাগিরির অভিযোগ নিউটাউনে

ক্যানিং বিধানসভার বিধায়ক তথা তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলের দাদাগিরি নিউ টাউনে। বেপরোয়া গাড়ি চালানোর প্রতিবাদ করায় ডেলিভারি বয় কে ধরে হকি স্টিক দিয়ে মারধর করার অভিযোগ ।

সন্ধ্যাবেলা ডেলিভারি করে ফেরার সময় নিউ টাউন বালিগরি ভাঙ্গার মোড়ের কাছে বেপরোয়া ভাবে একটি চারচাকা গাড়ি এসে ডেলিভারি বয় এর বাইকের সামনে দাঁড়িয়ে যায়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে কোনরকমে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচে বাইক আরোহী। চারচাকা গাড়ির বেপরোয়া গতিতে আসার প্রতিবাদ করতে গেলেই ডেলিভারি বয়ের উপর চড়াও হয়। চারচাকা গাড়ির ভিতর থেকে বেরিয়ে আসে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে সহ তার অনুগামীরা। ডেলিভারি বয়কে মারধর করা হয় বলে অভিযোগ। প্রকাশ্যে এসেছে হকি স্টিক নিয়ে চরাও হওয়ার ভিডিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.