ক্রাইম

পণের দাবিতে মানসিক নির্যাতন, গৃহবধূর মৃত্যুর ঘটনায় তিন অভিযুক্তের ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পণের দাবিকে কেন্দ্র করে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের জেরে এক গৃহবধূর মৃত্যুর ঘটনায় অবশেষে বিচার পেল পরিবার। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গরকিল্লা গ্রামের এই ঘটনায় অভিযুক্ত একই পরিবারের তিন সদস্যকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের সাজা শোনাল আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৩ সালে ওই গৃহবধূর বিয়ে হয়। অভিযোগ, বিয়ের সময় পণের দাবি পূরণ না হওয়ায় শ্বশুরবাড়িতে শুরু হয় লাগাতার মানসিক নির্যাতন। স্বামী মুম্বাইয়ে ফুলের ব্যবসার সঙ্গে যুক্ত থাকায়, মাত্র ছ’মাসের দাম্পত্য জীবনে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে একাই দিন কাটাতে হচ্ছিল তাঁকে।

স্বামীর কাছে একাধিকবার মুম্বাইয়ে নিয়ে যাওয়ার আবেদন জানালেও, অভিযোগ অনুযায়ী, শ্বশুরবাড়ি থেকে অর্থ না পেলে সেই অনুরোধে সাড়া দেওয়া হয়নি। ক্রমাগত মানসিক চাপ ও নির্যাতনের মধ্যেই ওই গৃহবধূর মৃত্যু ঘটে।

পরিবারের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে তৎকালীন তদন্তকারী অফিসার ইন্সপেক্টর মনোজ কুমার ঝাঁ এবং পরে সাব-ইন্সপেক্টর সত্যচরণ অধিকারী অভিযুক্ত অর্ধেন্দু সামন্ত, গঙ্গাবালা সামন্ত ও কৃষ্ণেন্দু সামন্তকে গ্রেফতার করেন। তদন্ত শেষে নির্ধারিত সময়ের মধ্যেই চার্জশিট জমা দেওয়া হয়।

দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে সম্প্রতি মামলার রায় ঘোষণা করে আদালত। অভিযুক্ত তিনজনের প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা করে অর্থদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নারীর প্রতি নির্যাতন ও পণপ্রথার বিরুদ্ধে আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.