ক্রাইম

ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে ছাত্রীকে ধর্ষণের প্রচেষ্টা শিক্ষকের

দুই ছাত্রীর ঠান্ডা পানীয়তে মাদক মিশিয়ে ধর্ষণের অভিযোগ খোদ অঙ্কণ শিক্ষকের বিরুদ্ধে। মর্মান্তিক ঘটনাটি ঘটে, হাওয়ার লিলুয়া থানা সংলগ্ন চকপাড়া অঞ্চলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়।
এই ঘটনায় আতঙ্কিত নির্যাতিতা দুই ছাত্রী। ঘটনার পর এক ছাত্রী আত্মহত্যারও চেষ্টা করেছে বলে জানায় পরিবার। জানা যায়, মাত্র কয়েক দিন ধরেই ছাত্রী এবং তাঁর বান্ধবী আঁকা শিখতে অভিযুক্ত শিক্ষকের বাড়িতে যায় তারা। সূত্রের খবর, অভিযুক্ত ওই পাড়ার একজন প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে।
অভিযোগ, ছাত্রীরা শিক্ষকের বাড়িতে যাওয়া মাত্রই তাঁদের গ্লাসে করে পানীয় পরিবেশন করতো অভিযুক্ত শিক্ষক। এরপর সেটি খেতও তাঁরা। কিন্তু তারা শিক্ষকের চক্রান্ত টের পায়নি। অভিযোগ, কিছু দিন আগে ফের ছাত্রীদের ঠান্ডা পানীয় খেতে দেন ওই শিক্ষক। ওই জল খাওয়ার পরেই অজ্ঞান হয়ে পড়ে ছাত্রী শ্রীজাতা রানি এবং তাঁর বান্ধবী। এরপরই দুই ছাত্রীকেই অজ্ঞান অবস্থায় ধর্ষণের প্রচেষ্টা করেন যুবক। পরে হুঁশ ফিরতেই ছাত্রীরা শিক্ষকের বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়িতে গিয়ে কাঁদতে কাঁদতে পরিবারের কাছে পুরো ঘটনা খুলে বলেন ছাত্রীরা।
তারপরই তাঁদের পরিবার লিলুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কিন্তু তারপরও পুলিশ এখনও ওই শিক্ষকের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেননি। অভিযোগ জানায় প্রভাবশালী তৃণমূল নেতার ছেলে হওয়ায় পুলিশ তেমন কোনও উদ্যোগ নিচ্ছেন না। এদিকে এক ছাত্রীর পরিবার জানান, এই ঘটনার পরেই বাড়িতে এসে কান্নায় ভেঙে যায় শ্রীজাতা রানি। পাশাপাশি আত্মহত্যার চেষ্টা করে। কোনক্রমে তাঁকে বাঁচানো হয়। এখন সে হাসপাতালে চিকিৎসাধীন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.