রাজ্য

এবছর সেরার সেরা কোন দশটি পুজো? রইল আমাদের তালিকা, আপনি এর মধ্যে কটি দেখেছেন জানান কমেন্টে

প্যান্ডেল হপিংয়ে বেরনোর আগে এক নজরে দেখে নিন কলকাতার সেরা ১০ পুজো কোনগুলি

*শ্রীভূমি স্পোর্টিং*
লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রতি বছরই নতুনত্বে ভরপুর। এবারের পুজোর থিম ডিজনিল্যান্ড। দমকল মন্ত্রী সুজিত বসুর পুজো বলে বিখ্যাত এই পুজো।

*সন্তোষ মিত্র স্কোয়ার*
অযোধ্যার রামমন্দির তৈরির আগেই কলকাতায় সম্পূর্ণ রামমন্দির। লেবুতলা পার্ক অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্বোধন হয়েছে রামমন্দিরের রেপ্লিকা।

*সুরুচি সংঘ*
দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পুজো প্রতি বছরই দর্শকদের মুগ্ধ করে। এবারের পুজোর থিম, ‘মা তোর একই অঙ্গে এত রূপ…’।

*হরিদেবপুর ৪১ পল্লী*
প্রতিবছরই অভিনব থিমে চমক লাগায় হরিদেবপুর ৪১ পল্লীর পুজো। এবারের পুজোর থিম অবগাহন।

*চেতলা অগ্রণী*
দক্ষিণের চেতলা অগ্রণী পুজো প্রতি বছরই দর্শকদের ভিড় টানে। এবারের পুজোর থিম- যে যেখানে দাঁড়িয়ে।

*কুমারটুলি সর্বজনীন*
উত্তর কলকাতার কুমারটুলি সর্বজনীন পুজো প্রতি বছরই দর্শকদের মুগ্ধ করে। এবারের পুজোর থিম হস্তশিল্পীদের সঙ্গে যন্ত্র শিল্পীদের লড়াই।

*টালা পার্ক প্রত্যয়*
টালা পার্ক প্রত্যয় পুজো প্রতি বছরই দর্শকদের নতুন কিছু দেখায়। এবারের পুজোর থিম কহন দ্য ন্যারেশন।

*হরিদেবপুর অজেয় সংহতি*
দক্ষিণ কলকাতার হরিদেবপুর অজেয় সংহতি পুজো এবারে ইচ্ছে ডানা থিমে সাজানো হয়েছে।

*বোসপুকুর শীতলা মন্দির*
কসবার বোসপুকুর শীতলা মন্দির পুজো প্রতি বছরই দর্শকদের চমকে দেয়। এবারের পুজোর থিম লোহার চেয়ার দিয়ে তৈরি মণ্ডপ।

*চোরবাগান সর্বজনীন*
চোরবাগান সর্বজনীন পুজো এবারে অনুভূতি থিমে সাজানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.