বিদেশ

গর্ভবতী সানাকে পার্টিতে টানতে টানতে নিয়ে গেলেন মৌলবি স্বামী! নিন্দের ঝড় সোশ্যাল মিডিয়ায় 

 

অভিনেত্রী সানা খান বিনোদন জগত ছেড়ে বিয়ে করেছেন মুফতি আনাস সাইয়্যাদকে। আর এই জুটি অপেক্ষা করছিল তাদের প্রথম সন্তানের জন্য। রবিবার বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দেখা গিয়েছিল প্রাক্তন অভিনেত্রী সানা খান এবং তার স্বামীকে। ভিডিওতে দেখা গিয়েছে তার স্বামী প্যাপারাজিতের সামনে দিয়ে টানতে টানতে পার্টিতে নিয়ে যাচ্ছেন। আর সানা বলছেন তিনি আর হাঁটতে পারছেন না তিনি ক্লান্ত হয়ে পড়েছেন।

 

প্রাক্তন অভিনেত্রী একটি কালো বোরখা পড়েছিলেন এবং তার স্বামী সাদা পায়জামা পাঞ্জাবি তাদেরকে বেশ আকর্ষণীয় লাগছিল। সানা এবং তার স্বামী বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন তাদের এই ভিডিও দেখে বেশ কয়েকজন মন্তব্য করছেন যে,”ওকে একটু শ্বাস দাও”, আর একজন মন্তব্য করছেন,”কেন তাকে এই দ্রুত অবস্থায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে।”

 

সানাম মন্তব্য করেছেন যে তার সুন্দর ভাই-বোনেরা যাতে তাকে নিয়ে এত উদ্বিগ্ন না হয়। তিনি লিখেছিলেন বেরিয়ে আসার পরে গাড়ি এবং ড্রাইভার এর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় তাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল তাই তার স্বামী তাকে দ্রুত নিয়ে যাচ্ছিল যাতে তিনি বসে একটু জল খেতে পারেন নইলে তার খুবই অস্বস্তি হচ্ছিল।

 

সানা হাল্লা বল, ওয়াজা তুম হো, ইত্যাদি ছবিতে কাজ করেছিলেন এছাড়াও তিনি বিগ বস ছয় প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেছিলেন তারপর তিনি ২০২০ সালে বিয়ে করে ক্যারিয়ার জগত থেকে ইতি টানেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.