বিনোদন

সরস্বতী পূজায় নতুন চমক আনছেন স্বস্তিকা মুখোপাধ্যায়! প্রকাশ্যে কালিপটকা ওয়েব সিরিজের ট্রেলার

বর্তমানে বড় পর্দার পাশাপাশি ওটিটি দুনিয়ায় পুরো নারী কেন্দ্রিক ওয়েব সিরিজ গড়ে উঠেছে। ফের দেবী পুজোর আরাধনায় ওয়েব সিরিজের জগতে আসতে চলেছে নতুন চমক। সরস্বতী পুজোর সময়ে জি ফাইভের প্ল্যাটফর্মে আসতে চলেছে কালিপটকা ওয়েব সিরিজ। এবার প্রকাশ্যে এলো সেই ওয়েব সিরিজের ট্রেলার।

এই ওয়েব সিরিজে থাকছে বহু চমক। এমনকি সবচেয়ে বড় চমক রয়েছে তারকা সম্ভারে। প্রধান চরিত্রের নজর কেড়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পাশাপাশি এই ওয়েব সিরিজ পরিচালনার দায়িত্ব সামলাচ্ছেন অভিরূপ ঘোষ। এছাড়াও এই ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে হিমিকা বোস, শ্রেয়া ভট্টাচার্য, শ্রুতি দাস, বিমল গিরি, সৌমেন বোস, কৃষ্ণেন্দু দেওয়ানজি সহ বিভিন্ন তারকারা। এই ওয়েব সিরিজের গল্পেও থাকছে অনেক চমক।

পাশাপাশি এই গল্পের প্রেক্ষাপট গড়ে উঠেছে ভরপুর অ্যাকশনে। এছাড়াও পুরো সিরিজের গল্প জুড়ে থাকবে বিভিন্ন রহস্য। যা আরো আকর্ষিত করবে দর্শকমহলকে। এমনকি এই ওয়েব সিরিজের সমগ্র ট্রেলারে উঠে এসেছে চূড়ান্ত ভায়োলেন্স। জি ফাইভের পর্দায় আগামী ২৩ শে জানুয়ারি অর্থাৎ নেতাজির জন্মদিনে। সেইদিনই হতে চলেছে সরস্বতী পুজো। যাকে বলা হয় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এই বিশেষ দিনেই মুক্তি পাবে এই অ্যাকশন ভরপুর নারী কেন্দ্রিক ওয়েব সিরিজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.