বহু প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু মুক্তি পাওয়ার সময় বোঝা গিয়েছে মানুষের মনে এখনো জায়গা করে রেখেছে দেব- শুভশ্রী জুটি। সেই পুরনো কমার্শিয়াল জুটি আজও মানুষের মণি কোথায় চিরস্থায়ী জায়গা নিয়ে রয়েছে। ২৬-এর শুরুতেই দেব ফের বড় পর্দায় সেই নস্টালজিয়া জুটিকে ফিরিয়ে আনার ঘোষণা করেছিল। এবার সেই মতই সেই সিদ্ধান্তকে রীতিমত সিলমোহর দিলেন ২ তারকা। শুভ আরম্ভ ঘটল এই নস্টালজিয়া জুটির সাত নম্বর সিনেমার অগ্রিম টিকিট বুকিং-এর প্রক্রিয়া।
প্রায় প্রত্যেকবার সিনেমা মুক্তির সময় কিছু না কিছু বিষয় নিয়ে বিতর্কে জড়িয়েই পরেন নায়ক তথা প্রযোজক দেব। গত বছর অর্থাৎ ২০২৫-এর শুরু থেকেই আরম্ভ হয়েছিল এই ধারাবাহিকতা। প্রথমেই ধূমকেতু থেকে বিতর্কের সূত্রপাত শুরু হয়। যদিও সেখানে জমজমাট ট্রেলার লঞ্চে বহু বছর পর একসঙ্গে জুটি বেঁধে ধরা দিয়েছিলেন দেব- শুভশ্রী। এমনকি সিনেমা মুক্তি আগের দিন অর্থাৎ ১৪ই আগস্ট ফের লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে দুজনে ধরা দিয়েছিলেন নৈহাটির বড় মাঠ মন্দিরে। তবে পরবর্তীতে ইনোসেন্ট হারিয়ে যাওয়া নিয়ে নায়ক দেবের দিকে কিছুটা হলেও ক্ষোভ উগরে দিয়েছিলেন নায়িকা। পরবর্তীতে তাঁরা দুজনে ক্যামেরার সম্মুখীন হয়নি।
এরপর রঘু ডাকাত সিনেমা বক্স অফিসে সাফল্য পাওয়ার পরেও রেটিং খারাপ দেওয়ার অভিযোগ তোলেন স্বয়ং দেব। যার জন্য কিছুটা সময় হলেও তিনি ও তার টিম কোন ঠাসা হয়ে পরে। তবে সেই আঁচ কিন্তু ব্যবসায় এসে পরেনি। এরপর প্রজাপতি ২-এর ক্ষেত্রেও সেই চিরাচরিত বিতর্ক দেখা যায়। বেশ কিছু সিনেমায় প্রথম দিকে জায়গা না পাওয়া থেকে শুরু করে, একাধিক হল থেকে সিনেমা ফেলে দেওয়া। পাশাপাশি ২৬-এর পূজোয় দেবকে ছবি মুক্তি থেকে সরে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছে স্পিনিং কমিটি। যা মানতে নারাজ নায়ক। এবার সমস্ত বিতর্কের মধ্যেই তিনি দুর্গাপূজায় বড় পর্দা কাঁপাতে ফের দেশু জুটি প্রত্যাবর্তন হতে চলেছে বলে ঘোষণা করেন। এবার ফেসবুক লাইভে এসে সেই ঘোষণার সীলমোহর দিলেন তারকারা। এছাড়াও এই সিনেমায় অনির্বাণ ভট্টাচার্যের থাকার সম্ভাবনা প্রবল আছে বলেই ইঙ্গিত দিলেন দুই তারকা। একইসঙ্গে বাংলায় প্রথমবার চালু হলো ১০ মাস আগে একটি সিনেমার অগ্রিম টিকিট বুকিংয়ের প্রক্রিয়া। এবার এই জুটি সেই বিশেষ সারপ্রাইজের ঘোষণা করলেন। ২০টি সিনেমা হলে ২০০০ সিটের জন্য ‘দেশু 7’-এর অগ্রিম টিকিট বুকিং।







