সোশ্যাল মিডিয়া বর্তমানে সকলের হাতে হাতে। এমনকি এখনকার দিনে ৮ থেকে ৮০ সকলেরই বেশিরভাগ অবসর সময় কাটে এই সমাজ মাধ্যমে। তাই সোশ্যাল মিডিয়ায় যেকোনো ট্রেন্ড এলেই তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বর্তমানে প্রচন্ড ট্রেনে উঠেছে ঘিবলি ছবি। এবার সেই ট্রেনে মাতলেন বিগ বিন অর্থাৎ অমিতাভ বচ্চন।
যে কোন ট্রেন্ড এলেই সেখানে ভেসে যায় শুধু সমস্ত বয়সের মানুষ ,এটাই নয়। এই ট্রেন্ড ফলো করতে শুরু করে তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই। মুহূর্তেই সত্যি কারের সিনেমা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে কার্টুনে পরিণত হচ্ছে। এই অ্যানিমেটেড আর্ট বর্তমানে খুব জনপ্রিয় হয়েছে। এই শিল্পের সৃষ্টিকর্তার এই নিয়ে প্রচুর দ্বিধা দ্বন্দ্ব থাকলেও সারা বিশ্বজুড়ে মানুষ কিন্তু এই ট্রেন্ডে গা ভাসিয়েছে। তাই আর তারকারাই বা পিছিয়ে থাকবে কেন। গায়ক থেকে নায়ক সকলেই ট্রেন্ডে মেতে উঠতে ব্যস্ত।
এবার তাই এই সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে রাখলেন না বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। তিনিও নিজের কয়েকটি ছবি আর্টিফিশিয়াল ইন্টারল্লিগেন্সের সাহায্যে ঘিবলি ছবিতে পরিণত করলেন। যা বর্তমানে বিশাল ট্রেন। এই বিশ্বখ্যাত নায়কের ঘিবলি ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে চারিদিকে বেশ শোরগোল পরে গেছে। শুধু তাই নয় এই ছবিগুলির কমেন্ট বক্স জুড়ে অনুরাগীদের উচ্ছ্বাস ঝরে পরেছে। বলাই যায় নায়কের এই ট্রেন্ডে মেতে ওঠায় সাধারণ মানুষকে আরো উৎসাহিত করেছে। এমনকি এই অ্যানিমেটেড ছবিতে মিস্টার বচ্চনকে দেখতে পাওয়ায় বেশ উন্মাদনা ছড়িয়েছে নেতিছেনদের মধ্যে।







