আশিকি ও আশিকি ২-এর সিনেমা মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার একই উন্মাদনা দেখা যাচ্ছে আশিকি ৩-এর ক্ষেত্রে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের মাটিতে শুরু হয়ে গিয়েছে আশিকি সিনেমার তৃতীয় সিক্যুয়েলের শ্যুটিং। সেখানে গিয়েই বিপত্তির মধ্যে পরতে হল সিনেমার নায়ক কার্তিক আরিয়ানকে।
অনুরাগ বসুর পরিচালনায় পর্দা মাতাতে আসছে আশিকি ৩। এখন থেকেই মানুষের মধ্যে যা উন্মাদনা রয়েছে তাতে মনে হচ্ছে আশিকি ও আশিকি ২ এর মতই বক্স অফিসে ছাপ ফেলতে পারবে এই সিক্যুয়েলের তৃতীয় ছবি। এই সিনেমায় নায়কের চরিত্রে দেখা যাবে কার্তিক আরিয়ানকে। আশিকি ৩-তে অভিনেতা জুটি বেঁধেছেন দক্ষিণী নায়িকা শ্রীলীলার সঙ্গে। উত্তরবঙ্গে এই সিনেমার শ্যুটিং শুরুর দিন থেকেই মানুষের মনে ব্যাপক উন্মাদনা। শ্যুটিংয়ের কিছু কিছু দৃশ্য সোশ্যাল মিডিয়ায় আসতেই মানুষের উৎকণ্ঠা আরো বেড়ে চলেছে। প্রথমেই এই সিনেমার শ্যুটিং শুরু হয় উত্তরবঙ্গের একটি জঙ্গলে। পরবর্তীতে শ্যুটিং এগিয়ে নিয়ে যেতে তারা পৌঁছে যায় সিকিমে। তবে শ্যুটিংয়ের মাঝপথ আসতেই ঘটে গেল বিপত্তি।
এরপর সিকিম ছাড়াও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন জায়গায় এই সিনেমার শ্যুটিং চলেছে। বর্তমানে আশিকি থ্রি এর শ্যুটিং চলছে গ্যাংটকে। সেখানে শুটিংয়ের জন্য গাড়ি করে পৌঁছান নায়ক। সেই সময় তার গাড়ি দেখে উপচে পরে মানুষের ভিড়। সেখানেই অভিনেতা নেমে অনুরাগীদের আবদার মেটাতে তাদের সঙ্গে সেলফি তোলেন এবং অটোগ্রাফও দেন। পাশাপাশি ফুল ও চিঠিও ভক্তদের কাছ থেকে গ্রহণ করেন। তবে ভিড় বাড়তে দেখায় অভিনেতা সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে সেই অনুরাগীদের ভিড়ের মধ্যেই একদল দুষ্কৃতি মিশে গিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এমনকি রীতিমতো অভিযোগ ওঠে অভিনেতাকে সেখানে পিটিয়ে হত্যা করার চেষ্টা করেছে ভিড়ে মিশে থাকা দুষ্কৃতিরা। প্রশাসনের তৎপরতা পরিস্থিতি নিয়ন্ত্রণ এনে অভিনেতাকে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যেতে সক্ষম হয়।







