খেলাধুলা

কান্তিরাভায় ফাইনালের লক্ষ্যে অনড় জারাগোজা! টাফ টাইম দিতে প্রস্তুত এফসি গোয়া

সেমিফাইনাল মানেই বাড়তি উত্তেজনা। আর যদি মুখোমুখি হয় দুই শক্তিশালী দল, তাহলে সেই ম্যাচে রোমাঞ্চের অভাব থাকে না। ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০২৪-২৫ মরশুমে প্রথম সেমিফাইনালে বেঙ্গালুরু এফসি ও এফসি গোয়ার লড়াই তেমনই এক মহারণ হতে চলেছে।

বেঙ্গালুরু তাদের প্লে-অফ ম্যাচে মুম্বাই সিটিকে ৫-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। দলের প্রধান অস্ত্র সুনীল ছেত্রী, যিনি এই মরশুমে ১৩টি গোল করেছেন এবং আইএসএল নকআউটে ১২ ম্যাচে ৯টি গোলের নজির গড়েছেন। সঙ্গে রয়েছেন রায়ান উইলিয়ামস, এডগার মেন্দেজ ও আলবার্তো নোগুয়েরার মতো তারকারা। কোচ জেরার্ড জারাগোজা স্পষ্ট করে দিয়েছেন, তার দল আরও কিছু চাইছে এবং এখানেই থামতে রাজি নয়।

অন্যদিকে, গোয়া লিগ পর্বে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করেছে এবং এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছে। দলটির রক্ষণ সামলাচ্ছেন সন্দেশ ঝিঙ্গান ও ওদেই ওনাইন্দিয়া, যারা প্রতিপক্ষের আক্রমণ নষ্ট করতে সিদ্ধহস্ত। আক্রমণে আর্মান্দো সাদিকু (৯ গোল) ও ইকার গুয়াররোচেনা (৭ গোল) যে কোনও মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। কোচ মানোলো মার্কেজের ট্যাকটিক্সও গোয়ার অন্যতম শক্তি।

লিগ পর্বে মুখোমুখি দুই ম্যাচের একটিতে গোয়া ৩-০ জিতেছিল, অন্যটিতে বেঙ্গালুরু ঘরের মাঠে ২-২ ড্র করেছিল। তবে কান্তিরাভা স্টেডিয়ামে গোয়াকে কখনও হারতে দেয়নি বেঙ্গালুরু, যা তাদের আত্মবিশ্বাস জোগাবে।

দুই দলই আক্রমণাত্মক ও পজেশন-ভিত্তিক ফুটবল খেলে। বেঙ্গালুরু নিজেদের মাঠে জয় ছিনিয়ে নিতে চাইবে, অন্যদিকে গোয়ার লক্ষ্য থাকবে দ্বিতীয় লেগের আগে সুবিধাজনক জায়গায় থাকা। ফলে কান্তিরাভায় এক মহারণের অপেক্ষা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.